Saturday, 29 November 2025

মনরো ডকট্রিনের প্রত্যাবর্তন

এম এ হোসাইন, 

আমেরিকা এমন এক সংঘাতে পা দিয়ে ফেলেছে, যা প্রকাশ্যে আনতে কিছুটা দ্বিধায় ছিল। কিন্তু লক্ষণগুলো সামান্য নয়, বরং প্রকট - সংবাদ শিরোনাম, পেন্টাগনের বিবৃতি, স্যাটেলাইট ছবি আর ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপের অবস্থান বদলের গর্জন সব একই সূত্রে গাঁথা। যদি এটাকে ভেনেজুয়েলার বিরুদ্ধে যুদ্ধ বলা না হয়, তবে “যুদ্ধ” শব্দটির আর কোনো অর্থই থাকে না।

এই দ্বন্দ্বের সূত্রপাত হয়েছিল প্রায় নীরবে। ক্যারিবিয়ান সাগরের কোথাও ঢেউয়ে ভাসমান কাঠের ছোট নৌকাকে লক্ষ্য করে একটি ড্রোনের আঘাতের মধ্য দিয়ে। এ ধরনের নৌকা এই অঞ্চলে খুবই স্বাভাবিক যা মূলত মৎস্যজীবী, চোরাকারবারি কিংবা যে কেউ ব্যবহার করে যাদের কাছে ঐ উপকূলের জ্ঞান সরকারি মানচিত্রের চেয়েও বেশি আছে। সাধারণত মার্কিন বাহিনী এগুলো আটক করে তল্লাশি চালায়। কিন্তু এবার ড্রোন হামলায় এগুলোকে সোজা পানিতে উড়িয়ে দেয়া হয়েছে। একটির পর আরেকটির ঘটনা পুনরাবৃত্তি ঘটেছে। কয়েক সপ্তাহে মধ্যে প্রায় ১৪টি হামলা পরিচালনা করা হয়েছে। 

ওয়াশিংটন বিবৃতিতে বলেছে, তাদের লক্ষ্য ছিল মাদককারবারিদের নৌকা। কিন্তু ভৌগোলিক বাস্তবতা বলছে অন্য কথা। কারণ কোকেন চোরাচালানের প্রধান রুট এসব জলসীমা নয়। বরং কলম্বিয়া, পেরু, বলিভিয়া, মেক্সিকো হয়ে স্থলপথ বা প্রশান্ত মহাসাগরের পথে মাদক চোরাচালান হয়ে থাকে। ট্রাম্প প্রশাসন শুরুতে যাকে “মাদক-বিরোধী” অভিযান হিসেবে আখ্যা দিয়েছিল, সেটাই ছিল আসলে ক্যারিবিয়ান অঞ্চলে নতুন কৌশলগত অবস্থান নেওয়ার সূচনা—যার কেন্দ্রবিন্দু হলো ভেনেজুয়েলা।

অক্টোবর মাসে ওয়াশিংটনের এই মুখোশ পুরোপুরি উন্মোচিত হয়ে যায়। আমেরিকা তাদের অত্যাধুনিক বিমানবাহী রণতরীকে এই অঞ্চলে অবস্থান নিতে দেখা যায় এবং নীরবে সিআইএ-কে ভেনেজুয়েলার ভেতরে গুপ্ত কার্যক্রম চালানোর অনুমতি দেয়া হয়। কূটনীতির ভাষায় এটি ছিল ঝড়ের আগে সব দরজা-জানালা বন্ধ করে চাবি লাগানোর মতো পদক্ষেপ। বার্তাটি ছিল সুস্পষ্ট—পরবর্তী ড্রোন হামলা হয়তো আর কাঠের নৌকায় হবে না; কোনো পতাকাকেই লক্ষ্যবস্তু করা হবে।

কিন্তু কেন ভেনেজুয়েলা? উত্তরটি দীর্ঘও, আবার সরলও। দীর্ঘ উত্তরে আছে বিশ্বের সবচেয়ে বড় প্রমাণিত তেল-ভাণ্ডারের মালিকানা, এবং সেই সম্পদকে নিরাপত্তার বিনিময়ে মস্কোর কাছে তুলে দেওয়া। আছে চীনের দেওয়া বিপুল অবকাঠামো ঋণ, যা কারাকাসের আলো জ্বালিয়ে রেখেছে। আছে রাশিয়ার বোমারু বিমান ভেনেজুয়েলার ঘাঁটিতে অবতরণ, আর মার্কিন প্রত্যাখ্যান সত্ত্বেও মাদুরোর আমেরিকান প্রতিষ্ঠানগুলোর হাতে তেলসম্পদের নিয়ন্ত্রণ দেওয়ার ব্যর্থ চেষ্টা।

আর সরল উত্তরে আছে ক্ষমতার প্রশ্ন। ট্রাম্প প্রশাসন বহুমেরুবিশ্ব মেনে নিলেও পশ্চিম গোলার্ধে বহুমেরুতা মেনে নেওয়ার কোনো ইচ্ছাই নেই। মোনরো ডকট্রিন, যা অনেকের চোখে মৃত কূটনৈতিক নীতি, তা আবার নতুন প্রাণ পেয়েছে ওয়াশিংটনের কৌশলগত ভাবনায়। আর ভেনেজুয়েলা যা অর্থহীন, বিচ্ছিন্নতা ও রাজনৈতিকভাবে বিষাক্ততার পরীক্ষাগার হয়ে উঠেছে। আমেরিকার প্রভাবমণ্ডলে থাকা কোনো রাষ্ট্র যখন মস্কো ও বেইজিংয়ের দিকে অতিরিক্ত ঝুঁকে পড়ে, তখন কী হয়—এই প্রশ্নের জবাব দিতে ট্রাম্প আগ্রহী বলেই মনে হচ্ছে।

কূটনৈতিক ব্যাকচ্যানেল যদি কখনো সত্যিই চলমান থেকেও থাকে, অক্টোবরের মধ্যভাগে তা ভেঙে পড়েছে। যুক্তরাষ্ট্রের সাউদার্ন কমান্ডের প্রধান দুই বছর আগেই পদত্যাগ করেছিলেন। মূলত এটা আক্রমণাত্মক অবস্থান নেওয়ার জন্য অন্য কাউকে সামনে আনার সিদ্ধান্তের প্রতিফলন ঘটেছিল। এরপর এলো পেশিশক্তি - ক্যারিবিয়ান অঞ্চলে ১০ হাজারেরও বেশি মেরিন ও নৌসেনা, সঙ্গে এমন নৌ ও বিমানবহর যা কোনো “মাদক-বিরোধী” অভিযানের সঙ্গে মোটেও খাপ খায় না। মাদক কারবারি দমন অভিযানে এফ-৩৫, বি-৫২ কিংবা জেরাল্ড আর. ফোর্ড ক্যারিয়ার গ্রুপের দরকার হয় না।

গোপন অভিযানের কথাও প্রকাশ্যে আসতে শুরু করেছে। কারাকাস অভিযোগ করছে, তারা সিআইএ-সংশ্লিষ্ট এজেন্টদের আটক করেছে যারা নাকি একটি মার্কিন যুদ্ধজাহাজে ভুয়া হামলা সাজিয়ে যুদ্ধের অজুহাত তৈরি করতে চাইছিল। আরেক ঘটনায়, এফবিআই নাকি মাদুরোর ব্যক্তিগত পাইলটকে ঘুষ দিয়ে বিমানের রুট বদলে দিতে চেয়েছিল, যেন আকাশ থেকে মাদুরোকে ধরে ফেলা যায় এবং তার মাথার উপর ঘোষিত ৫ কোটি ডলারের পুরস্কার দাবি করা যায়। শুনলে সিনেমার কাহিনির মতো লাগে, কিন্তু লাতিন আমেরিকায় ঠান্ডা যুদ্ধকালে মার্কিন অপারেশনের ইতিহাস জানলে ঘটনাগুলোকে অস্বাভাবিক কিছু মনে হবে না।

এখন প্রশ্ন—এরপর কী? গোপন অভিযান জটলায় পড়লে সাধারণত সামনে আসে প্রকাশ্য অভিযান। হয়তোবা কিছুদিনের মধ্যেই ট্রাম্প ভেনেজুয়েলায় আক্রমনের অনুমোদন দিয়ে দিবেন। আমেরিকা ক্যারিবিয়ান সাগরে ১৯৬২ সালের কিউবা মিসাইল সংকটের পর সবচেয়ে বড় সামরিক সমাবেশ ঘটিয়েছে। পুয়ের্তো রিকো ও ভার্জিন দ্বীপপুঞ্জের পুরনো সামরিক অবকাঠামো নতুনভাবে সক্রিয় করা হচ্ছে। রিপার ড্রোনগুলো টারমাকে প্রস্তুত রাখা হয়েছে। নতুন শেল্টার ও রানওয়ে যেন দীর্ঘমেয়াদি অভিযানের জন্য প্রস্তুত। এগুলো সেই আয়োজন, যা কোনো সুপার পাওয়ার যুদ্ধ শুরুর আগে করে থাকে।

আর লক্ষ্য? ভেনেজুয়েলা সামরিক দৃষ্টিকোণে একটি ভঙ্গুর রাষ্ট্র। কাগজে-কলমে বাহিনী বিশাল, কিন্তু বাস্তবে ভেঙে পড়ার উপক্রম প্রায়। দুর্নীতি ও অব্যবস্থাপনা তাদের রুশ এসইউ–৩০ বিমানগুলোকে অকেজো করে রেখেছে। পুরনো এফ-১৬ দীর্ঘদিন উড়তে পারে না। সরবরাহ ব্যবস্থা প্রায় অচল। টিভির কুচকাওয়াজের বাহিনী আর বাস্তবে যুদ্ধে বাহিনীর কোনো সাদৃশ্য রাখে না।

মস্কো কিছু প্রতীকী সমর্থন দিয়েছে। কিছু পরিবহন বিমান, উপদেষ্টা, কয়েকজন ওয়াগনার ভাড়াটে সৈন্য। কিন্তু এগুলো আমেরিকার নৌক্ষমতার সামনে তুচ্ছ। আর ইউক্রেনে জড়িত রাশিয়া ভেনেজুয়েলায় বড়সড় সম্পদ পাঠাবে, এমন আশা করাও অবাস্তব। চাইলে আমেরিকা ভেনেজুয়েলার সামরিক অবকাঠামো কয়েক দিনের মধ্যেই গুঁড়িয়ে দিতে পারে।

কিন্তু এখানেই প্রকৃত বাস্তবতা এসে উন্মোচিত হয়। মাদুরোকে সরানো শেষ অধ্যায় নয়, বরং পরবর্তী অরাজকতার সূচনা মাত্র। শেভেজ দীর্ঘসময় ধরে বেসামরিক মিলিশিয়াদের হাতে লাখ লাখ একে–৪৭ বিতরণ করেছেন। অনুমান করা হয়, অর্ধমিলিয়নের মতো রাইফেল ছড়িয়ে আছে বিভিন্ন গ্যাং, লয়্যালিস্ট গ্রুপ, পাড়ার মিলিশিয়া আর সশস্ত্র বাহিনীর ভগ্নাংশের কাছে। শাসন বদল হলে এসব অস্ত্র অদৃশ্য হবে না—বরং নতুন আনুগত্যে, নতুন নেতার অধীনে নতুন বিভাজনে সংগঠিত হবে। দেশের ভেতর দ্রুত তৈরি হবে লিবিয়া বা সিরিয়ার মতো আরও বড় মানবিক বিপর্যয়।

আর এখানেই এই সংকটের সবচেয়ে অস্বস্তিকর প্রশ্নটি উঠে আসে—সম্ভবত আমেরিকা ইতিমধ্যে এমন একটি যুদ্ধেই জড়িয়ে গেছে, যার অস্তিত্ব স্বয়ং ওয়াশিংটন স্বীকার করতে চাইছে না। এটি ড্রোন, নৌ-বহর, গোপন অপারেশন ও কৌশলগত চাপ দিয়ে গঠিত এক আধুনিক যুদ্ধ। মাদকবিরোধী অভিযানের নামে চালানো হলেও প্রকৃত চালিকা শক্তি হচ্ছে ভূ-রাজনীতি।

ইতিহাস সাক্ষ্য দেয়—মহাশক্তিগুলো দুর্বল রাষ্ট্রের সঙ্গে হঠাৎ করে যুদ্ধে জড়িয়ে পড়ে না। তাদের পদক্ষেপ থাকে লক্ষ্যভেদী, যদিও সেই লক্ষ্য প্রায়ই আড়াল করা হয়। আর ইতিহাস এটাও বলে একজন স্বৈরশাসককে সরানো সহজ, কিন্তু ধ্বংসস্তূপের উপর নতুন রাষ্ট্র গড়া কঠিন। মার্কিন নীতি-নির্ধারকরা হয়তো প্রথম কাজটা শিগগিরই করে ফেলবে, কিন্তু দ্বিতীয় কাজটির জন্য প্রস্তুত আছে এমন কোনো ইঙ্গিত এখনও দেখা যাচ্ছে না।



লেখক : রাজনৈতিক ও নিরাপত্তা বিশ্লেষক। 

এই লেখাটি প্রকাশিত হয়েছে :

১. দেশ রূপান্তর, ঢাকা : ৩০ নভেম্বর, ২৫

২. সময়ের আলো, ঢাকা: ৩০ নভেম্বর, ২৫

৩. দৈনিক সংবাদ, ঢাকা : ০১ ডিসেম্বর, ২৫

Friday, 28 November 2025

Arctic Tensions Rise as Superpowers Race for Strategic Control

M A Hossain, 

For most of the modern era, the Arctic barely registered in the strategic imagination of the great powers. It was too cold, too distant, and too inhospitable to matter. Policymakers treated it as a scientific sanctuary, a zone of environmental research and indigenous rights, an arena where global rivalries were politely suspended. That era is over. The Arctic today is becoming what the Mediterranean was for Rome or the Indian Ocean for the British Empire: a frontier where strategic ambition, economic necessity, and military power converge.

Three forces are redefining the region: Russia’s militarized resurgence, China’s economic encroachment, and the West’s scramble to respond. None of this resembles the old story of melting glaciers and endangered species. The logic now is harder, colder, and far more familiar: Who controls resources, choke points, and the rules of navigation?

A Return to Great Power Logic

History rarely repeats itself, but it rhymes loudly in the Arctic. During the Cold War, Soviet and American submarines shadowed each other beneath polar ice sheets, an underwater chess match for nuclear advantage. When the Soviet Union collapsed, the tension dissipated and environmental cooperation flourished. That cooperative spirit survived for two decades. Today, it is fading fast.

The shift began with Russia’s decision, starting around 2014, to treat the Arctic as a core national project. Moscow upgraded or reopened more than fifty military installations, deployed a lattice of radars and air-defense systems, and modernized its Northern Fleet—central to its second-strike nuclear capability. These are not symbolic gestures. They reflect a conviction, articulated repeatedly by Vladimir Putin, that national survival requires dominance over the Northern Sea Route and the resources buried beneath the Arctic seabed.

Climate change accelerated this conviction. Melting ice has opened new lanes that shorten shipping times between Europe and Asia by nearly half. The region also hosts vast hydrocarbon deposits, rare earth minerals, and future fisheries. In geopolitics, opportunities invite competition, and competition invites militarization.

China Arrives as the “Near-Arctic State”

Enter China, a power with no Arctic coastline but an increasingly Arctic ambition. Beijing calls itself a “near-Arctic state,” a term unrecognized in international law but revealing of its strategic thinking. Its motivations are not subtle: access to shipping routes, seabed minerals, rare earths, and long-term energy partnerships—much of them facilitated by Russia.

China’s method is slow, methodical, and familiar. Build scientific research stations. Invest in infrastructure. Sign joint ventures. Deploy icebreakers under the banner of scientific cooperation while collecting data with dual-use potential. In Antarctica, such tactics have raised quiet alarms. In the Arctic, they raise louder ones.

The key development is not merely China’s presence but China’s partnership with Russia, a relationship Western governments increasingly treat as a single strategic challenge. One has geography and military infrastructure; the other has capital and global reach. Together, they alter the balance of power in a region once dominated by Western institutions.

The West Wakes Up Late—but Fast

The United States and its allies spent years treating the Arctic as an environmental side project. That complacency is ending.

Canada has undergone the sharpest strategic shift. Ottawa is negotiating participation in U.S. regional missile defense systems and has joined the Ice Pact with the U.S. and Finland to pool resources for future icebreakers. It has announced nearly half a billion dollars for Arctic initiatives and published a more assertive foreign policy doctrine for the region in 2024.

For Washington, the turning point is the growing sense that Russia and China could set the rules of Arctic governance without meaningful American input. The response has been rapid: development of a deepwater port in Nome, fast-tracking Arctic-capable vessels, and a surge in maritime domain awareness investments. Even bureaucratic shifts tell a story—responsibility for Arctic shipbuilding has moved from the National Security Council to the Office of Management and Budget, a sign that the issue is now tied to long-term national planning.

Across the Nordic world, the transformation is even more striking. Finland, NATO’s newest member, has emerged as one of the West’s most proactive Arctic actors. Sweden and Norway are expanding their own strategies. Denmark, through its control of Greenland, is increasing military spending to ensure no geopolitical vacuum emerges there. The U.S. has signaled it will never allow Greenland—strategically positioned between North America and Europe—to fall under Chinese influence. In other words, the Arctic is now fully embedded in the logic of NATO’s northern expansion.

A Region Once Governed by Cooperation Now Defined by Rivalry

For years, the Arctic Council symbolized what responsible multilateralism could look like. Environmental monitoring, Indigenous rights, scientific collaboration—the agenda was wide, and tensions low. But the war in Ukraine fractured that consensus. Meetings have grown more contentious, cooperation more limited, and suspicion more entrenched.

Climate concerns still shape the discourse, but now they sit behind debates over sovereignty, security, and economic advantage. This is how most geopolitical transitions begin: quietly, gradually, but unmistakably.

The New Flashpoints

Two areas deserve particular attention:

1. The Northern Sea Route

Russia regards the route not as an international waterway but as a national asset. Moscow wants control over transit, security, and fee structures. Washington and its allies argue for open navigation. Such disagreements have historically sparked conflict—from the Strait of Hormuz to the South China Sea.

2. Territorial claims and governance gaps. The Arctic seabed is subject to overlapping claims under the UN Convention on the Law of the Sea. The most contentious zones lie between Russia, Denmark (via Greenland), and Canada. Meanwhile, increased naval activity raises the risk of accidental encounters and miscalculations—conditions that historically precede crises.

The Cold War Echo

It is tempting to frame the Arctic buildup as a return to Cold War logic. The analogy is imperfect but useful. Then, the contest was ideological. Now, it is material. Then, the confrontation was global. Now, it is concentrated in a rapidly changing environment where the nations most affected must adapt in real time. Yet the one constant is clear: strategic vacuum invites strategic competition.

Where This Leads

The most likely future is not open conflict but a hardened geopolitical frontier. Russia will keep militarizing. China will keep expanding. NATO will keep responding. Cooperation will not vanish altogether, but it will be increasingly filtered through a security lens.

The real question is whether the world can manage this rivalry without triggering an avoidable crisis. History suggests both optimism and caution. The Antarctic has remained demilitarized for decades. The South China Sea, by contrast, shows what happens when rival claims mix with military buildup and national pride.

The Arctic could follow either path. The decisions made now—about transparency, governance, and military restraint—will shape which one it becomes.


M A Hossain, political and defense analyst based in Bangladesh. He can be reached at: writetomahossain@gmail.com

   
This article published at :

1. Eurasia Review, USA : 29 November,25

2. The Nation, Pak : 30 Nov, 25

   

Saturday, 22 November 2025

US hidden war shifted from covert to overt

M A Hossain,

America has slipped into a conflict it refuses to name. The signs aren’t subtle. They aren’t even undeniable. They are simply scattered across headlines, Pentagon statements, satellite images, and the unmistakable roar of carrier groups shifting into position. If this isn’t war with Venezuela, then the word has lost its meaning.

It began almost anonymously, with a drone and a drifting wooden boat somewhere in the Caribbean. These boats are the region’s background noise—used by fishermen, smugglers, anyone who knows a coastline better than a government map. In normal times, U.S. forces intercept and inspect them. This time, the drones simply blew them out of the water. One boat, then another, and another. Fourteen strikes in a matter of weeks.

The administration insisted it was targeting cartel traffickers. Maybe. But the geography didn’t add up. Cocaine doesn’t typically migrate through those waters; its arteries run through Colombia, Peru, Bolivia, Mexico—overland or across the Pacific. What Trump labeled a counter-narcotics surge was in reality the opening salvo of something else: a pivot toward the Caribbean theater, with Venezuela at the center of the crosshairs.

Monroe Doctrine Reborn

By October, the façade was collapsing. Washington deployed its most advanced aircraft carrier to the region and quietly authorized CIA activity inside Venezuelan borders. In diplomatic terms, this was the equivalent of shoving all the furniture against the door before a storm. The message was unmistakable: the next drone strike might not hit a wooden boat. It might hit a flag.

Why Venezuela? There’s a long and tortured answer, and a simpler one. The long answer involves oil, specifically the world’s largest proven reserves. It involves a regime that swapped crude for security guarantees from Moscow and infrastructure loans from Beijing. It includes Russian bombers landing at Venezuelan airbases and Chinese financiers keeping the lights on in Caracas. It even includes Nicolás Maduro’s recent desperation, offering U.S. firm majority stakes in his country’s oil industry, a humiliating concession Washington promptly dismissed.

But the simpler answer is power. The Trump administration may have adapted to the idea of a multipolar world, but it will not tolerate multipolarity in the Western Hemisphere. The Monroe Doctrine, a relic by any diplomatic standard, has found new life in Washington’s strategic imagination. And Venezuela—broke, isolated, and politically radioactive—has become the test case. What happens to a government in America’s backyard when it strays too close to Moscow and Beijing? Trump seems eager to provide the example.

If the diplomatic backchannels were ever real, they collapsed by mid-October. The head of the U.S. Southern Command stepped down two years early—a sign that Washington wanted a more aggressive hand on the controls. Soon after came the muscle: more than 10,000 marines and sailors deployed across the Caribbean, accompanied by an arsenal of naval and air platforms that would embarrass any previous “anti-cartel” operation. Anti-cartel missions do not require F-35s, B-52s, or the Gerald R. Ford carrier group.

Nor do they require covert operations, although those arrived too. Caracas claims it caught CIA-linked operatives planning a false-flag attack on a U.S. warship to manufacture a casus belli. In another episode, the FBI allegedly tried to bribe Maduro’s personal pilot to divert his plane mid-air so U.S. agents could snatch the Venezuelan president and claim the $50 million bounty on his head. It sounds like pulp fiction, except it fits neatly into a tradition of Cold War theatrics Washington once perfected in Latin America.

Military Mismatch With Dangerous Temptations

For now, the covert phase seems to be stalling, which raises the unsettling question of what comes next. The U.S. has massed the largest naval presence in the Caribbean since the Cuban Missile Crisis. Former Cold War infrastructure—including bases in Puerto Rico and the Virgin Islands—is being revived. Reaper drones stand ready on Puerto Rican tarmacs. New shelters and taxiways suggest preparations for extended operations. These are the logistical rituals a superpower performs before it starts dropping things on people.

And the target, should it come to that, is deeply vulnerable. Venezuela’s military is big on paper and brittle in reality. Years of corruption have hollowed it out. Russian-made Su-30s sit idle, cannibalized for parts. Aging F-16s remain grounded. Supply chains exist only in theory. The forces that parade for state television are not the forces that withstand a carrier strike group.

Moscow has offered gestures—cargo planes, advisors, a few Wagner mercenaries. But gestures do not offset America’s naval superiority, nor will Russia divert real resources while it remains entangled elsewhere. If Washington wanted to eliminate Venezuela’s military infrastructure, it could do so in days. Maybe hours.

Real War Begins After Maduro Falls

But here is where strategy collides with reality. Toppling Maduro would not end the story; it would start the sequel. Chávez spent years arming civilian militias, importing AK-47s by the hundreds of thousands and eventually opening a factory to manufacture them locally. No one knows the exact number, but estimates reach half a million rifles distributed among gangs, loyalist groups, and neighborhood militias—each one a potential warlord in waiting.

Remove the regime, and those guns won’t vanish. They will disperse. Fragment. Reorganize under new loyalties. The country would quickly slide into the kind of atomized violence that has consumed Libya, Syria, and parts of Iraq—conflicts where the initial military victory turned out to be the easy chapter, not the hard one. Even a “successful” U.S. campaign could produce a catastrophic vacuum, a bloodbath of unintended consequences.

Which raises the uncomfortable truth at the center of this slow-motion crisis: Washington may already be fighting a war it hasn’t admitted to itself. It is a war waged by drones, naval posturing, covert stunts, and strategic suffocation. A war justified as anti-narcotics but driven by geopolitics. A war that might escalate not by decision, but by drift.

History has shown that great powers rarely stumble into conflict with weak states by accident. They move with purpose, even when the purpose is cloaked. And history has also shown that removing a dictator is child’s play compared to rebuilding a broken nation.

America may soon demonstrate the first. It has shown little evidence it is prepared for the second.


M A Hossain is a senior journalist and international affairs analyst.  He can be reached at: writetomahossain@gmail.com


This article published at :

1. Asia Times, HK : 22 Nov, 25

2. The Nation, Pak : 24 Nov, 25

3. Pakistan Today, Pak : 02 Dec, 25

4. The Seoul Times, S Korea: 02 Dec,25

Friday, 21 November 2025

চীন কীভাবে ভাঙছে আমেরিকার প্রযুক্তি-প্রভাব

এম এ হোসাইন,

বিশ্ব প্রযুক্তির পরিবর্তনশীল দাবার ছকে চীন এমন এক চাল দিয়েছে, যা শক্তির ভারসাম্য নতুন করে নির্ধারণ করতে পারে। বেইজিং তার রাষ্ট্রীয় অর্থায়নে পরিচালিত সকল ডেটা সেন্টার গুলোকে বিদেশি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চিপ ব্যবহার ও ক্রয় বন্ধের যে নির্দেশ দিয়েছে। এটি শুধু কেবল বাণিজ্যিক সিদ্ধান্ত নয়, বরং প্রযুক্তিতে এক ধরনের স্বাধীনতার ঘোষণা। বহুদিন ধরে যুক্তরাষ্ট্র কর্তৃক চিপের সরবরাহকে কূটনৈতিক প্রভাবের হাতিয়ার হিসেবে ব্যবহার করে আসছিল; এবার সেই প্রভাবের ভিতটাই নড়ে গেছে।

দক্ষিণ কোরিয়ায় শি জিনপিং ও ডোনাল্ড ট্রাম্পের বৈঠকের পরপরই নেওয়া এই পদক্ষেপ হঠাৎ নয়, বরং দীর্ঘ পরিকল্পনার ফল। এখন থেকে চীনের সব নতুন রাষ্ট্রীয় ডেটা সেন্টারে ব্যবহার হবে হুয়াওয়ে বা আলিবাবার মতো স্থানীয় প্রসেসর। যে কেন্দ্রগুলোতে এখনও মার্কিন চিপ চালু আছে, সেগুলোর অডিট ও ধাপে ধাপে বাদ দেওয়ার প্রক্রিয়া শুরু হবে। বার্তাটি স্পষ্ট, চীনের ভবিষ্যৎ এআই অবকাঠামো গড়ে উঠবে চীনা প্রযুক্তিকেই কেন্দ্র করে।

দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্র বিশ্বের সেমিকন্ডাক্টর শিল্পের নিয়ন্ত্রক অবস্থান ধরে রেখেছিল। তাইওয়ান থেকে সিলিকন ভ্যালি, সবখানেই আমেরিকান প্রযুক্তির ছাপ ছিল। উচ্চক্ষমতাসম্পন্ন প্রসেসর, বিশেষ করে প্রতিরক্ষা ও কৃত্রিম বুদ্ধিমত্তায় ব্যবহৃত চিপ সরবরাহ সীমিত করে চীনের উত্থান আটকে রাখার আশা করেছিল ওয়াশিংটন। কিন্তু এই পদক্ষেপের কারনে পরিস্থিতি পাল্টে গেছে। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি এবার নিজস্ব সুবিধার্থে আমদানি নির্ভরশীলতা থেকে বেড়িয়ে আসার স্বীদ্ধান্ত নিয়েছে।

বেইজিং এর এই নির্দেশ কেবল আমলাতান্ত্রিক কোন পদক্ষেপ নয়, এটি কৌশলগত উত্তরণের আকাঙ্খাও বটে। এর ফলে, এক সময় চীনা বাজারের প্রধান খেলোয়াড় এনভিডিয়া ও এএমডির মতো কোম্পানিগুলো হঠাৎ করেই বৃহত্তম প্রবৃদ্ধির ক্ষেত্রটি হারাতে বসেছে। এনভিডিয়ার প্রধান নির্বাহী খোলাখুলি বলেছেন, "আমেরিকার বাজার দখল ‘৯৫ শতাংশ থেকে প্রায় শূন্যে নেমে এসেছে"। যুক্তরাষ্ট্র শুধু অর্থনৈতিক ক্ষতিই নয়, বিশ্বব্যাপী প্রভাবের অবস্থানও হারাচ্ছে। ওয়াশিংটনের বহু নীতি–নির্ধারক বিশ্বাস করতেন, চিপ রপ্তানি নিয়ন্ত্রণ মানে বেইজিংয়ের প্রযুক্তিগত সীমা নির্ধারণ। এখন দেখা যাচ্ছে, সেই সীমাই কার্যত অদৃশ্য হয়ে গেছে।

চীনের এই অগ্রযাত্রা হঠাৎ নয়। স্থানীয় সেমিকন্ডাক্টর শিল্প গড়ে তুলতে বেইজিং বহু বছর ধরে বিপুল বিনিয়োগ করে আসছে। দৈনন্দিন ইলেকট্রনিকসের জন্য ব্যবহৃত চিপ থেকে শুরু করে সামরিক প্রযুক্তির উন্নত প্রসেসর—সব ক্ষেত্রেই নিজস্ব সক্ষমতা তৈরির চেষ্টা করেছে তারা। যা কখনো ওয়াশিংটনের চোখে ‘অকার্যকর রাষ্ট্রীয় বিনিয়োগ’ বলে মনে হলেও এখন বাস্তবে ফল দিচ্ছে।

ফলাফল এখন পরিষ্কার। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইনস্টিটিউট অব স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেকনোলজির সাম্প্রতিক রিপোর্টে বলা হয়েছে—মার্কিন হার্ডওয়্যার ছাড়াই চীনা এআই মডেলগুলো উল্লেখযোগ্য অগ্রগতি করেছে। এর অর্থ সফটওয়্যার উদ্ভাবন, অ্যালগরিদম প্রশিক্ষণ এবং শক্তিশালী ডেটাসেটের মাধ্যমে চীন সেই ব্যবধান কমিয়ে ফেলছে, যা যুক্তরাষ্ট্র অনৈতিক ভাবে বাড়াতে চেয়েছিল।

চীনের সিদ্ধান্তকে বৃহত্তর ‘অ্যালগরিদমের সার্বভৌমত্ব’ নীতির অংশ হিসেবেও দেখা হচ্ছে। ২০২৭ সালের মধ্যে দেশের সব কম্পিউটিং অবকাঠামোর পূর্ণাঙ্গ নিয়ন্ত্রণ নিজেদের হাতে নেওয়ার লক্ষ্য নির্ধারণ করেছে বেইজিং। লক্ষ্য দুটি—বহিরাগত চাপ থেকে নিরাপত্তা এবং আত্মনির্ভরতার প্রতীক হিসেবে নতুন করে জাতীয় শক্তির  প্রদর্শন।

পরিহাসের বিষয় হলো, প্রযুক্তিগত দমনমূলক নিষেধাজ্ঞা চীনকে ধীর করেনি বরং উদ্ভাবনের গতি বাড়িয়েছে। ইতিহাসে দেখা যায়, ১৯৫০-এর দশকে সোভিয়েত ইউনিয়নের উপর যুক্তরাষ্ট্রের প্রযুক্তি নিষেধাজ্ঞা মস্কোর প্রতিরক্ষা শিল্পকে উল্টো আরও এগিয়ে দিয়েছিল। আজ সেই ইতিহাস নতুন রূপে যেন চীনে প্রতিফলিত হচ্ছে, আরোও বৃহত্তর পরিসরে। 

ভূ-রাজনৈতিক প্রতিক্রিয়াও গভীর। এআই–প্রযুক্তির বিশ্ব প্রতিযোগিতা এখন এমন পর্যায়ে, যেখানে পারস্পরিক নির্ভরতার বদলে আত্মনির্ভরতায় রূপান্তরিত হচ্ছে। যুক্তরাষ্ট্র ও চীন, উভয়ই নিজেদের ডিজিটাল অবকাঠামো আলাদা করে গড়ে তুলছে। পারস্পরিক সন্দেহ ও নিরাপত্তার জন্য তারা নিজস্ব কোড, চিপ ও অ্যালগরিদমের ভিত্তি তৈরি করছে।

চীনের নতুন নির্দেশে বলা হয়েছে,৩০ শতাংশের কম নির্মাণ সম্পন্ন হয়েছে এমন রাষ্ট্রীয় ডেটা সেন্টারগুলোতে বিদেশি চিপ স্থাপন নিষিদ্ধ। যেগুলো আগে থেকেই চালু আছে, সেগুলো অস্থায়ী ছাড় পেতে পারে। অর্থাৎ বেইজিং হঠাৎ নয়, বরং ধাপে ধাপে আত্মনির্ভরতার পথ বেছে নিচ্ছে। কারণ ব্যয়বহুল হলেও নির্ভরতার চেয়ে স্বাধীনতার মূল্যই তাদের কাছে বড়।

প্রযুক্তির এই সংঘাতের সূচনা ২০২২ সালে, যখন যুক্তরাষ্ট্র জাতীয় নিরাপত্তার অজুহাতে চীনের কাছে উচ্চক্ষমতাসম্পন্ন চিপ ও উৎপাদনযন্ত্র রপ্তানিতে নিষেধাজ্ঞা দেয়। যার ফলে এআই গবেষণা, সামরিক সিমুলেশন কিংবা বৃহত্তর মেশিন-লার্নিং প্রকল্প সবকিছুতেই চীন বাধাগ্রস্ত হয়। কিন্তু সেই বাধাই একসময় হয়ে ওঠে বিকল্প শক্তি গড়ার অনুপ্রেরণা।

হুয়াওয়ে নিষেধাজ্ঞার পর আবার উঠে দাঁড়ায় নিজস্ব এআই প্রসেসর নিয়ে। আলিবাবা বৃহত্তর ক্লাউড ডেটা প্রক্রিয়াকরণের জন্য নিজস্ব চিপ উন্মোচন করে। আরও অসংখ্য স্টার্টআপ রাষ্ট্রীয় পুঁজির সহায়তায় প্রতিযোগিতায় যুক্ত হয়। ছিন্ন-বিচ্ছিন্ন চীনা সেমিকন্ডাক্টর খাত ধীরে ধীরে ঐক্যবদ্ধ হয়ে একটি লক্ষ্যের দিকে এগিয়ে যেতে থাকে, তা হলো - স্বাধীনতা।

চীনের নেতৃত্ব এই পরিবর্তনশীল পরিস্থিতিকে শুধু প্রযুক্তিগত রূপান্তর হিসেবে দেখে না; এটি তাদের কাছে জাতীয় পুনর্জাগরণের অংশ। চীনের রাষ্ট্রীয় গণমাধ্যমে এই প্রযুক্তিগত স্বাধীনতাকে তুলনা করা হচ্ছে তাদের প্রাচীন কিং রাজবংশের ‘স্বনির্ভরতার আন্দোলন’-এর সঙ্গে, যে সময় প্রযুক্তিতে দক্ষতাই ছিল সার্বভৌমত্ব টিকিয়ে রাখার প্রতীক।

চীনের এই পথচলায় সে আর একা নয়। রাশিয়াও প্রযুক্তিগত আত্মনির্ভরতার পথে হাঁটছে। মস্কোর সাম্প্রতিক কৌশলগত প্রতিরক্ষা ব্যবস্থায় (পসেইডন বা বোরেভেস্টনিক) সম্পূর্ণ দেশীয় যন্ত্রাংশে নির্মিত হয়েছে। ইউরেশিয়ার বিভিন্ন দেশে একই প্রবণতা দেখা যাচ্ছে—পশ্চিমা প্রযুক্তি নিয়ন্ত্রণকে পাশ কাটিয়ে নিজস্ব পথ তৈরি করা।

ওয়াশিংটনের কাছে এই বিকল্প ব্যবস্থার প্রতিক্রিয়া অর্থনৈতিক ক্ষতি ও কৌশলগত সতর্কবার্তা দুটোই। যুক্তরাষ্ট্র আর মনে করার কোন কারণ নেই যে উচ্চতর প্রযুক্তিতে তার আধিপত্য চিরস্থায়ী। একই সঙ্গে আমেরিকা নিজেও নির্ভরতা সংকটে ভুগছে। বিশেষ করে ‘রেয়ার আর্থ’ প্রক্রিয়াজাতে, যেখানে চীনই এখনও অপ্রতিদ্বন্দ্বী নেতা। যুক্তরাষ্ট্রের উৎপাদিত স্মার্টফোন থেকে যুদ্ধবিমান—সবকিছুর মূল উপাদানই এই খনিজ পদার্থ। ২০২৪ সালের তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রকে ৮০ % রেয়ার আর্থের আমদানি চীন থেকে করতে হয়েছে। 

আগামী প্রতিযোগিতা কে কত চিপ বিক্রি হচ্ছে তা নয়, বরং কে নিয়ন্ত্রণ করবে ভবিষ্যতের ডিজিটাল ব্যবস্থাপনার স্থাপত্য, সেটিই মুখ্য প্রশ্ন। চীনের ‘অ্যালগরিদমের সার্বভৌমত্ব’ ধারণাটি সরাসরি চ্যালেঞ্জ ছুঁড়ে দিচ্ছে আমেরিকার দীর্ঘদিনের সফটওয়্যার ও কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবস্থাপনার শক্তিকে। এটি এক বাস্তুতন্ত্রের লড়াই: একপাশে সিলিকন ভ্যালির উন্মুক্ত উদ্ভাবনের মডেল, অন্যপাশে বেইজিংয়ের রাষ্ট্রীয় নির্দেশনায় স্বয়ংসম্পূর্ণতা।

তবে এই প্রতিদ্বন্দ্বিতার মাঝেও, উভয় পক্ষই তাদের মানসিকতায় একই সুরে সুর মিলাচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্র নিজের প্রযুক্তি শিল্পকে চীনা হস্তক্ষেপ থেকে রক্ষা করতে চাইছে, আর চীনও ঠিক একই কাজ করতে চাইছে উল্টো দিক থেকে। বিশ্ব প্রযুক্তিগত ভাবে বিভক্ত হয়ে পড়ছে, যেখানে প্রত্যেকে গড়ে তুলছে অদৃশ্য দেয়াল—আক্ষরিক ও কৌশলগত উভয় অর্থেই।

বেইজিংয়ের সর্বশেষ সিদ্ধান্ত তাই কেবল একটি নীতিগত ঘোষণা নয় বরং এক যুগান্তকারী সংকেত। চীন আর প্রযুক্তির আমদানিকারক নয়; তারা এখন মান নির্ধারণের ক্ষমতাসম্পন্ন বৈশ্বিক উদ্ভাবক। মার্কিন চিপের উপর নির্ভরতা ছিন্ন করে চীন এমন একটি অধ্যায় শেষ করেছে, যেখানে তাদের ডিজিটাল ভবিষ্যৎ নির্ধারিত হতো অন্যের ক্ষমতায়।

এই নতুন স্বাধীনতা প্রতিযোগিতায় নাকি সংঘর্ষে রূপ নেবে, সেটা সময়ই বলে দিবে। তবে একথা নিশ্চিত: কৃত্রিম বুদ্ধিমত্তার প্রতিযোগিতা এখন আর প্রবেশাধিকারের বিষয় নয়—এটি এখন স্বায়ত্তশাসনের বিষয়। আর দশকের পর দশক এই প্রথমবারের মতো, ওয়াশিংটনকে এমন এক প্রতিদ্বন্দ্বীর মুখোমুখি হতে হয়েছে যে কিনা শুধু প্রতিযোগিতাই করতে শিখেনি, বরং নিজস্ব সিলিকনের উপর ভরসা করেই প্রতিযোগিতায় নেমেছে।



লেখক : রাজনৈতিক ও নিরাপত্তা বিশ্লেষক। 


   এই লেখাটি প্রকাশিত হয়েছে :

১. সময়র আলো, ঢাকা: ২২ নভেম্বর, ২৫

২. দেশ রূপান্তর, ঢাকা: ২৬ নভেম্বর, ২৫

৩. সাপ্তাহিক বাংলাদেশ, যুক্তরাষ্ট্র: ০৪ ডিসেম্বর,২৫

Burevestnik Shatters Western Myths

M A Hossain,

History may remember October 21 of the early 2025s not because of another summit or sanction announcement, but because of a long ghost flight covering a space somewhere over the Arctic. According to reports, Russia’s nuclear-powered cruise missile flew for almost twenty-four hours, covering nearly 14,000 kilometers without refueling. With that quiet swing of the globe, Moscow sent its message that the West can no longer be called invulnerable.

President Vladimir Putin, never one to miss a theatrical cue, called it a “unique weapon which nobody else in the world has.” He’s not wrong. The Burevestnik - or as NATO labels it, SSC-X-9 Skyfall - is something out of the Cold War’s fever dreams: a missile that, theoretically, could fly forever. Powered not by digel or liquid fuel, but by a miniature nuclear reactor, it represents both a leap forward in technology and a terrifying step back toward an era when deterrence meant living on the edge of annihilation.

For decades, Washington and its allies operated under a comfortable illusion: oceans, satellites, and missile shields could protect them. The American homeland was secure; the real wars would always happen elsewhere. The Burevestnik rips through that assumption like a low-flying specter skimming radar screens. It’s not just another missile - it’s a reminder that technology can flatten geography and that arrogance is a poor defense policy.

Let’s start with the basics. The Burevestnik’s nuclear propulsion allows it a range so vast that it borders on the absurd - 20,000 kilometers, according to some analyses. It could, in theory, take off from northern Russia, loop around the Pacific, meander over the Atlantic, and still have enough fuel - or fission - to finish the job. What’s worse, it flies low, between 50 and 100 meters above ground level, hugging the terrain, dodging radar, and leaving defenders guessing. It’s slow death on a quiet engine.

This is not just about power projection. It’s about rewriting the rules of deterrence. When the U.S. withdrew from the Anti-Ballistic Missile Treaty in 2001, Moscow fumed and vowed to respond asymmetrically. Two decades later, the response is airborne. The Burevestnik isn’t just another piece of military hardware - it’s a geopolitical argument rendered in uranium. It tells Washington: you can build all the shields you want, but we’ll always find a way to pierce them.

Now, imagine sitting in the Pentagon with that realization. Every missile-defense model, every cost-benefit projection suddenly looks quaint. Current U.S. detection systems - like the Space-Based Infrared System - are designed to catch ballistic missiles, not low-flying, erratically maneuvering nuclear cruise missiles. Tracking something like the Burevestnik would be like chasing a mosquito across a dark room with a spotlight.

The sheer economics are staggering. To defend a landmass the size of the United States from such a threat, analysts estimate you’d need tens of thousands of interceptors - costing anywhere from a quarter-trillion to several trillion dollars. That’s not defense spending; that’s fiscal self-destruction. And therein lies Russia’s genius. It doesn’t need to outspend the West - just to make the West spend itself into exhaustion.

But the implications go further. The weapon doesn’t just pierce defenses; it pierces confidence. For seventy years, America’s extended deterrence - the promise that it would protect its allies from nuclear attack - rested on the notion that it could do so without endangering itself. If that promise now comes with the real risk of nuclear fire over Seattle or Chicago, how reliable does it look to allies in Warsaw or Tokyo? Strategic credibility, once questioned, is hard to restore.

In a sense, the Burevestnik is both symbol and substance of a broader Russian strategy: asymmetric innovation. Moscow can’t match Washington plane for plane or ship for ship. But it can invest in unconventional, high-impact systems that disrupt the balance. That’s what this missile does - it forces the opponent to think differently, to spend differently, to fear differently.

There’s also a historical irony worth noting. The technology behind this “miracle missile” isn’t entirely new. In the 1950s, the U.S. flirted with a similar idea - Project Pluto, a nuclear-powered ramjet that could fly at supersonic speeds while spewing radioactive exhaust. It was eventually scrapped, partly because it was too dangerous even for the Cold War. Sixty years later, Russia dusted off the concept, fixed the engineering gaps, and turned moral hesitation into military advantage.

Still, one should not romanticize this as genius. It’s desperation mixed with ambition. For Russia, which trails the West in most conventional technologies, the Burevestnik is a shortcut to relevance - a way to declare: “We can still make you afraid.” And fear, as Putin understands better than most, is the cheapest form of power.

For Washington, the challenge now is whether to respond with proportion or panic. Accelerating nuclear modernization—new bombers, submarines, ICBMs - might seem logical, but it risks triggering exactly what Moscow wants: another costly arms race that drains Western economies while galvanizing nationalist resolve in Russia. Some American strategists suggest investing instead in point-defense lasers or directed-energy weapons to neutralize cruise missiles. Perhaps. But those technologies remain largely experimental, and time is not on their side.

What’s needed, ironically, is what the Cold War eventually rediscovered: arms control. The old logic still applies - when you can’t guarantee protection, you negotiate restraint. The Burevestnik’s flight may mark the death of strategic complacency, but it also revives the argument for diplomacy. Deterrence alone cannot sustain peace in a world where a nuclear-powered missile can wander the skies for days.

And then there’s the ripple effect across the Global South. Moscow’s message isn’t only for Washington; it’s for everyone watching. A weapon that breaks the myth of Western safety inspires emulation. North Korea will certainly take notes. So will China, which has the resources to replicate or improve upon the design. A nuclear-powered cruise missile circling the Pacific could one day be Beijing’s ace card if conflict erupts over Taiwan. The chain reaction is easy to imagine: Japan and South Korea rethink their nuclear restraint, regional arms races ignite, and suddenly the fragile balance of the Indo-Pacific looks even more combustible.

In the end, the Burevestnik’s importance isn’t just in what it can destroy, but in what it reveals. It exposes a psychological shift—the end of Western strategic comfort, the return of existential vulnerability. The United States, long accustomed to waging wars “over there,” must now confront the reality that the next one could reach home.

Putin, ever the tactician, knows this. The Storm Petrel, as its name suggests, doesn’t need to strike to be effective. Its flight alone changes the weather - forcing adversaries to recalibrate, rearm, and reconsider. That’s the true weapon: uncertainty.

The question now is whether the West can adapt without losing its composure. To spend smarter, think colder, and - perhaps - talk again. Because if the world has entered a new nuclear century, filled with reactors on wings and invisible lines of deterrence, then reason, not reaction, may be the only defense left worth trusting.

This article published at :

1. The Nation, Pak : 21 Nov, 25

Monday, 17 November 2025

New Digital Cold War

M A Hossain,

In the evolving chessboard of global technology, China has just made a decisive move that could redefine the balance of power. By ordering all state-funded data centers to cease using or purchasing foreign artificial intelligence chips, Beijing effectively cut one of its last strategic dependencies on the United States. This is not just a commercial decision—it is a declaration of technological sovereignty. For Washington, long accustomed to wielding chips as instruments of leverage, the ground beneath that dominance has begun to crack.

Soon after Xi Jinping and Donald Trump met in South Korea, Beijing's action suggested that the choice was well-thought-out and not taken hastily. All new state-funded data centers in China must use domestic  processors, such as Huawei and Alibaba. Existing facilities dependent on U.S. chips will face audits and gradual phase-outs. In short, the message is clear: China’s future AI infrastructure will be built on Chinese technology.

For many years, the United States held a dominant position in the global semiconductor industry. The United States shaped the modern world's technological arteries from Taiwan to Silicon Valley. Washington believed that by restricting China’s access to high-end processors—particularly those used in artificial intelligence and defense—it could slow Beijing’s rise. But this week, the tables have turned. The world’s second-largest economy has decided to decouple on its own terms.

Beijing’s directive is more than bureaucratic policy—it is a strategic rupture. Companies like NVIDIA and AMD, once dominant in the Chinese market, now face exclusion from what was their largest growth frontier. NVIDIA’s CEO bluntly admitted that America went “from 95% market share to 0%.” The cost is monumental—not only in revenue but in influence. A generation of U.S. policymakers believed that controlling chip exports could dictate China’s technological ceiling. Now, it seems the ceiling has vanished.

China’s strategy is neither sudden nor reactionary. Beijing has invested tens of billions of dollars over decades to produce its own semiconductor ecosystem. For AI and military systems, China has built a technological foundation that spans from legacy chips used in consumer electronics to advanced logic chips. That effort—often dismissed in Washington as inefficient state capitalism—has matured.

The results are now clear. A recent report from the U.S. National Institute of Standards and Technology found that Chinese AI models have advanced significantly even without American hardware. The implication is significant: software innovation and algorithm training are closing the gap that U.S. sanctions were initially intended to widen. Beijing's confidence reflects this shift.

The decision to ban foreign AI chips must also be understood within China’s broader doctrine of “algorithmic sovereignty.” This strategy envisions complete control of the nation’s computing infrastructure by 2027. The goal is twofold: insulate critical sectors from external coercion and project self-reliance as a symbol of national strength. By removing American chips from its digital infrastructure, China is securing both its data and its dignity.

It poses a problem for the United States. Although the goal of Washington's sanctions was to slow down China's technological advancements, it's possible that they hastened them. Beijing innovates more quickly the more restrictions America places on it. A historical irony is reflected in this. Export restrictions imposed by the United States on the Soviet Union in the 1950s boosted Moscow's own defense sector. Seventy years later, China is showing a similar trend, albeit on a much grander scale.

The geopolitical consequences are immense. The world’s AI race has entered a new phase where interdependence—the hallmark of globalization—is giving way to self-reliance. Both China and the United States are building insulated digital ecosystems, each wary of the other’s code, chips, and algorithms. The idea of a shared internet governed by open trade and cooperation feels increasingly obsolete.

China’s new regulation specifically targets state-funded data centers that are less than 30% complete, forbidding them from installing foreign chips. Facilities already operational may receive temporary exemptions. This gradual transition reflects pragmatism rather than haste. Beijing knows the costs of technological decoupling, but it also knows the price of dependence.

The rift began in 2022, when Washington imposed sanctions on sending high-end chips and manufacturing gear to China, all in the name of national security. That move slammed the door on China’s access to advanced AI processors like crunching data, running military simulations, and powering big machine learning projects. The U.S. believed that denying these tools would limit China’s ambitions. Instead, it gave China a reason to accelerate its domestic alternatives.

What followed was a surge in innovation. Huawei, once battered by sanctions, returned with its own AI processors. Alibaba’s cloud division rolled out chips designed for large-scale data processing. Dozens of smaller firms entered the race, many backed by state-led capital. The once-fragmented Chinese semiconductor sector began to consolidate under a common mission: independence.

China’s leadership, drawing from both political will and industrial muscle, sees this not merely as a technical transformation but as a national renaissance. In Chinese state media, chip independence is described in the same breath as the country’s historical self-strengthening movements of the late Qing dynasty—periods when technological mastery symbolized survival and sovereignty.

This trajectory is not unique to China. Russia, too, has embraced full technological self-reliance. Recent strategic weapon systems such as Poseidon and Borevestnik rely entirely on domestically produced parts. Across Eurasia, a pattern is emerging: nations once constrained by Western control over key technologies are carving out their own paths.

From Washington’s perspective, the latest Chinese ban represents both an economic loss and a strategic warning. The U.S. can no longer assume permanent dominance in advanced industries. It also faces its own dependency dilemmas—particularly in rare earth processing, where China remains the undisputed leader. America can reduce chip exports, but it cannot easily replicate China’s mineral supply chains, which form the backbone of everything from smartphones to fighter jets.

The competition ahead will not be about who sells more chips but who controls the architecture of the digital future. China’s concept of “algorithmic sovereignty” challenges America’s long-standing advantage in software and AI governance. It’s a battle of ecosystems: Silicon Valley’s open innovation model versus Beijing’s state-guided autarky.

Yet, for all the rivalry, both sides are converging in mindset. The U.S. seeks to insulate its own tech industries from Chinese interference, while China seeks to do precisely the same in reverse. The world is fragmenting into technological blocs, each erecting firewalls—literal and strategic.

Beijing’s latest move thus represents more than a policy directive. It is a signal of arrival. China no longer sees itself as a technology importer; it sees itself as a global innovator capable of setting standards, not following them. In cutting the cord with U.S. chipmakers, China has ended a chapter in which American leverage dictated its digital destiny.


M A Hossain, political and defense analyst based in Bangladesh. He can be reached at: writetomahossain@gmail.com

This article published at :

1. The Nation, Pak : 18 Nov, 25


Friday, 14 November 2025

ডলারের একচ্ছত্র আধিপত্যের অবসান

এম এ হোসাইন,

গত ০৪ নভেম্বর, রাশিয়ার অর্থমন্ত্রী আন্তন সিলুয়ানোভ ঘোষণা করেন যে রাশিয়া ও চীনের মধ্যে প্রায় সকল বাণিজ্য ( ৯৯.১ শতাংশ) পশ্চিমা আর্থিক ব্যবস্থাকে পাশ কাটিয়ে কেবল রুবল ও ইউয়ানে সম্পন্ন হয়েছে। এটি শুধু একটি পরিসংখ্যানগত বিষয় নয়, বরং এক যুগান্তকারী পরিবর্তনের ইঙ্গিত, যেখানে আমেরিকান ডলারের একচ্ছত্র আধিপত্য আজ অবসানের পথে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই প্রথম বৈশ্বিক বাণিজ্যের কেন্দ্র কেবল ওয়াশিংটন বা ওয়াল স্ট্রিট কে বাদ দিয়ে আবর্তিত হচ্ছে।

কয়েক বছর আগেও মস্কো–বেইজিংয়ের প্রায় প্রতিটি লেনদেন পশ্চিমা ব্যাংক ও ডলার–ইউরোর মাধ্যমে সম্পন্ন হতো, এবং তা নিয়ন্ত্রিত ছিল সুইফট এর মতো পশ্চিম-প্রভাবিত ব্যবস্থার অধীনে। কিন্তু সেই বিশ্ব এখন অতীত। ইউক্রেন যুদ্ধ ও পশ্চিমা নিষেধাজ্ঞার ঢল এমন এক অর্থনৈতিক রূপান্তর ঘটিয়েছে যা কোনো অর্থনৈতিক তত্ত্ব তা করতে পারেনি। পশ্চিমা ঋণ, রিজার্ভ ও ডলার লেনদেন থেকে বিচ্ছিন্ন হয়ে রাশিয়া বাধ্য হলো নতুন বাণিজ্যিক দিক খুঁজতে। ফলাফল, রাশিয়া–চীন বাণিজ্যের ৯৯ শতাংশ এখন পশ্চিমা মুদ্রা ছাড়া সম্পন্ন হচ্ছে।

রাশিয়াকে একঘরে করার উদ্দেশ্যে পশ্চিমা নিষেধাজ্ঞা উল্টো তাকে এশিয়ার সঙ্গে আরও গভীরভাবে যুক্ত হবার সুযোগ করে দিয়েছে। এ থেকে গুরুত্বপূর্ণ শিক্ষা হলো—বাধা এবং সংকট মানুষকে  উদ্ভাবনে বাধ্য করে। যখন পশ্চিমা দেশগুলো রাশিয়ার সম্পদ জব্দ করেছিল, ব্যাংকিং অ্যাকসেস বন্ধ করে সম্পূর্ণ অর্থনীতি ধ্বংসের হুমকি দেয়, তখন গোটা গ্লোবাল সাউথ বুঝে গিয়েছিলো - ওয়াশিংটনের ইচ্ছার উপর নির্ভর করে কোন দেশের অর্থনৈতিক নিরাপত্তা।

বিশ্বের অনেক দেশের জন্য এটি ছিল এক সতর্ক বার্তা। এখন তারা এই “ডি-ডলারাইজেশন” বা ডলারের নিরুঙ্কোশ আধিপত্য রোধকে বিদ্রোহ নয়, বরং আত্মরক্ষার উপায় হিসেবে দেখছে। “অর্থনৈতিক সার্বভৌমত্ব” আজ নতুন যুগের স্লোগান, যা একসময় শুধু রাজনৈতিক তাত্ত্বিকদের আলোচনায় সীমাবদ্ধ ছিল।

রাশিয়ার উপর নিষেধাজ্ঞা ছিল আগুনের স্ফুলিঙ্গ, কিন্তু কাঠি অনেক আগে থেকেই জ্বলছিল। ইরান, ভেনেজুয়েলা, কিউবা, আফগানিস্তান—প্রতিটি ক্ষেত্রে ডলারকে অস্ত্র হিসেবে ব্যবহারের ফলে তার নিরপেক্ষতার প্রতি আস্থা কমেছে। প্রতিটি নিষেধাজ্ঞাই বিশ্বকে মনে করিয়ে দিয়েছে—ডলার আর কেবল মুদ্রা নয়, এটি এক ধরনের নিয়ন্ত্রণের মাধ্যম।

এই শূন্যস্থানে উঠে এসেছে রুবল ও ইউয়ান। নিষেধাজ্ঞার চাপের মধ্য দিয়ে জন্ম নিয়েছে এক নতুন আর্থিক বাস্তবতা। এখন মস্কো ও বেইজিংয়ের বাণিজ্য আর ডলারভিত্তিক ব্যবস্থার উপর নির্ভর করে না। তহবিল স্থানান্তর হচ্ছে সরাসরি দেশীয় ব্যাংকগুলোর মাধ্যমে। চীনের ক্রস-বর্ডার ইন্টারব্যাংক পেমেন্ট সিস্টেম (CIPS) এখন ১৮৫টি দেশের প্রায় ৫,০০০ ব্যাংককে যুক্ত করেছে, সম্পূর্ণভাবে সুইফটকে এড়িয়ে।

রাশিয়ার উপপ্রধানমন্ত্রী আলেকজান্ডার নোভাক সম্প্রতি জানিয়েছেন, চীন ও ভারতের সঙ্গে রাশিয়ার ৯০ থেকে ৯৫ শতাংশ বাণিজ্য এখন দেশীয় মুদ্রায় সম্পন্ন হচ্ছে। এই পরিবর্তন কোনো গনতান্ত্রিক পরিকল্পনার ফল নয়; এটি বাজারের স্বতঃস্ফূর্ত প্রতিক্রিয়া। রুশ কোম্পানিগুলো বুঝে গেছে যতদিন তারা ডলারের উপর নির্ভর করবে, ততদিন তাদের অর্থনৈতিক শিরা কেটে দেওয়ার ঝুঁকি থাকবে।

রাশিয়া একা নয়। ব্রিকস দেশগুলোও এখন স্থানীয় মুদ্রায় বাণিজ্য নিষ্পত্তির দিকে অগ্রসর হচ্ছে। ব্রিকসের নিউ ডেভেলপমেন্ট ব্যাংক স্থানীয় মুদ্রায় ঋণ দিচ্ছে যাতে ঋণগ্রহীতারা ডলারের উঠানামার প্রভাব থেকে মুক্ত থাকতে পারে। আসিয়ান দেশগুলোও আঞ্চলিক লেনদেনের জন্য ডলার নির্ভরতা কমাতে আগ্রহী হচ্ছে।

ডি-ডলারাইজেশনকে কেউ কেউ ভুলভাবে আমেরিকাবিরোধী আন্দোলন বলে মনে করে। আসলে এটি তা নয়। এর মূল লক্ষ্য ডলারকে ধ্বংস করা নয়, বরং বৈশ্বিক অর্থব্যবস্থাকে গণতান্ত্রিক করা, যাতে কোনো একক দেশ অন্যদের উপর অর্থনৈতিক আধিপত্য বিস্তার করতে না পারে। এই প্রথম বিশ্বজুড়ে প্রশ্ন উঠছে, একটি মাত্র মুদ্রা কি পুরো আন্তর্জাতিক বাজারকে নিয়ন্ত্রণ করা উচিত?

এটি মূলত এক ধরনের দার্শনিক পরিবর্তন। প্রায় এক শতাব্দী ধরে ডলার ছিল স্থিতিশীলতা, আস্থা ও পূর্বাভাসের প্রতীক। এখনো ২০২৪ সালে এটি বৈশ্বিক রিজার্ভের প্রায় ৫৯ শতাংশ দখল করে আছে। এটি একটি বিশাল অংশ, তবে ২০০০ সালের ৭১ শতাংশ থেকে ধীরে ধীরে তা কমছে। এই পতন ধীর হলেও ধারাবাহিক। এখন যদি রাশিয়া–চীন বিকল্প মডেল দেখাতে পারে, তবে এই গতি আরও বাড়বে।

চীনের জন্য এটি দীর্ঘমেয়াদি ধৈর্যের বিজয়। বেইজিং বহুদিন ধরেই ইউয়ানকে আন্তর্জাতিকীকরণের চেষ্টা করছে, কিন্তু পশ্চিমাদের সন্দেহ ও কঠোর মূলধন নিয়ন্ত্রণ সেটিকে এতদিন বাধা দিয়ে আসছিল। এখন রাশিয়ার এই বিচ্ছিন্নতা ইউয়ানকে বাস্তব লেনদেনের মুদ্রা হিসেবে নতুন ভূমিকা দিয়েছে। ইউয়ানের মাধ্যমে  জ্বালানি বাণিজ্য প্রক্রিয়াটি চীন কেবল ছাড়মূল্যে রুশ তেল–গ্যাস পাচ্ছে না, বরং নিজের মুদ্রাকেও শক্তিশালী করছে।

তবে এতে ঝুঁকিও আছে। রাশিয়ার ক্রমবর্ধমান চীননির্ভরতা বেইজিংকে অতিরিক্ত প্রভাব দিচ্ছে, যা মস্কোর কাছে ভবিষ্যতে অস্বস্তিকর হতে পারে। কিন্তু আপাতত বাস্তবতা প্রয়োজনকে ছাপিয়ে গেছে।

চীনের অর্থনৈতিক কূটনীতি এখন রাশিয়ার বাইরে আরও প্রসারিত হয়েছে। আফ্রিকা, লাতিন আমেরিকা ও মধ্যপ্রাচ্যের বহু দেশ ইউয়ান ক্লিয়ারিং সেন্টার চালু করছে। এক সময় তেল বাণিজ্যে অন্য মুদ্রার কথা ভাবাও অসম্ভব ছিল, কিন্তু এখন তা এক নতুন বাস্তবতা।

ব্রিকস- কে একসময় কেবল একটি তথাকথিত জোট হিসেবে মনে করা হতো কিন্তু আজ তা এক সমান্তরাল অর্থনৈতিক ব্যবস্থায় পরিণত হচ্ছে। ব্রিকসের নতুন পেমেন্ট সিস্টেম পশ্চিমা নিয়ন্ত্রিত সুইফট ছাড়াই আন্তর্জাতিক লেনদেনের সুযোগ দেবে। ব্রিকসের নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের স্থানীয় মুদ্রায় ঋণদান এক প্রকারের নীরব বিপ্লব ঘটিয়ে চলেছে। এটি উন্নয়নশীল দেশগুলোকে আর্থিক স্বাধীনতা প্রদান করে।

তবে এই পরীক্ষা চ্যালেঞ্জ বিহীন নয়। ব্রিকস সদস্যদের রাজনৈতিক ও অর্থনৈতিক মডেল এক নয়। ভারত ও ব্রাজিল পশ্চিমা সম্পর্ক বিবেচনা করে সতর্ক, অন্যদিকে চীন ও রাশিয়া স্বাধীনতার পক্ষে দৃঢ়। কিন্তু ধীরগতির এই অগ্রযাত্রাও তাৎপর্যপূর্ণ। ইতিহাস বলে, আর্থিক বিপ্লব কখনো তাৎক্ষণিক হয় না—তা ধীরে ধীরে গড়ে উঠে।

ওয়াশিংটন অবশ্য বিষয়টি গভীরভাবে লক্ষ্য করছে। মার্কিন প্রশাসন অবশ্য সতর্ক করেছেন যে ডলার এড়িয়ে চলা দেশগুলোর উপর নতুন শুল্ক বা নিষেধাজ্ঞা আসতে পারে। কিন্তু এই হুমকিই ডলার কূটনীতির দুর্বলতা প্রকাশ করে। বিকল্প ব্যবস্থা যতই দমন করার চেষ্টা করা হবে, তাদের অস্তিত্বের যুক্তি ততই শক্তিশালী হবে।

অর্থনৈতিক প্রভাব সর্বদাই উৎপাদনশীল শক্তির অনুসারী। বিশ শতকের শুরুতে ব্রিটিশ পাউন্ডের জায়গা নেয় আমেরিকান ডলার, কারণ ডেট্রয়েট ও পিটসবার্গের কারখানাগুলো তখন বার্মিংহাম ও ম্যানচেস্টারকে ছাড়িয়ে গিয়েছিল। আজ যখন শিল্প ও সম্পদ উৎপাদন পূর্বমুখী হচ্ছে, অর্থব্যবস্থাও সেই পথে এগোচ্ছে।

সিলুয়ানোভের ঘোষণাটি এক ধরনের স্বাধীনতার ঘোষণা যা রাজনৈতিক নয়, অর্থনৈতিক। রুবল–ইউয়ান জোট ডলারের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র নয়; এটি বিশ্ব অর্থনীতির নতুন বাস্তবতার স্বীকৃতি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই প্রথম বৈশ্বিক বাণিজ্য সত্যিকারের বহুমুখী হয়ে উঠছে।

ডলার রাতারাতি হারিয়ে যাবে না, কোনো মুদ্রাই যায় না। তবে এর নিরঙ্কুশ আধিপত্য শেষ হচ্ছে। সামনে আসছে এক বিভাজিত কিন্তু ভারসাম্যপূর্ণ বিশ্ব—যেখানে মস্কো রুবলে, বেইজিং ইউয়ানে, রিয়াদ রিয়ালে, আর নয়াদিল্লি রুপিতে লেনদেন করবে। এটি হয়তো কখনো কখনো জটিল হবে, কিন্তু নিঃসন্দেহে তা হবে আরও ন্যায্য ও বহুমাত্রিক।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের ধ্বংসস্তূপ থেকে জন্ম নেওয়া ডলার যুগ বিশ্বকে দিয়েছে স্থিতিশীলতা এবং একইসঙ্গে নির্ভরশীলতা। এখন নতুন যুগের সূচনা হয়েছে যেখানে নিষেধাজ্ঞা ও প্রতিরোধের আগুনে জন্ম নিচ্ছে এক নতুন ধারণা: বহুমাত্রিক ব্যবস্থার মধ্য দিয়েই সার্বভৌমত্ব নিশ্চিত হবে। ডলার এখনো শক্তিশালী, কিন্তু তা আর একক শক্তি নয়।

লেখক : রাজনৈতিক ও নিরাপত্তা বিশ্লেষক। 

  এই লেখাটি প্রকাশিত হয়েছে : 

১. সময়ের আলো, ঢাকা: ১৫ নভেম্বর, ২৫ 

২. দেশ রূপান্তর, ঢাকা: ১৬ নভেম্বর, ২৫

৩. আলোকিত বাংলাদেশ, ঢাকা: ১৭ নভেম্বর, ২৫

৪. রূপালী বাংলাদেশ, ঢাকা : ১৭ নভেম্বর, ২৫

৫. দৈনিক সংবাদ, ঢাকা : ২০ নভেম্বর, ২৫